২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলির আবেদনের সময় বাড়ল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ । ৫:২০ সন্ধ্যা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে বদলির জন্য অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষকরা।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি জারি হয়। সেই চিঠির ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই উপজেলার মধ্যে অনলাইনে বদলি কার্যক্রম চালু হয়। এই কার্যক্রমে শিক্ষকদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া ছিল।

এতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন দাখিল করার সময়সীমা আগামী ৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বিষয়ে নির্দেশনা সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন