২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সাতকানিয়ায় প্রবাসীর ২৭ লাখ টাকা নিয়ে উধাও প্রতিবেশী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ । ৬:২০ সন্ধ্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিবেশীর অসহায়ত্ব এবং দুঃখ দেখে সহযোগীতা করতে গিয়ে ২৭ লাখ টাকা প্রতারণার শিকার হয়েছেন নাসির উদ্দীন নামে এক যুবক। অপরদিকে প্রতরণার দায়ে অভিযুক্ত তারই প্রতিবেশী উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নিয়ামত আলী পাড়ার নবীর হোসেনের ছেলে মো. রিদুয়ান (২৫)।

এ ঘটনায় বিভিন্ন সময় সালিশ—বিচার হলেও টাকা ফেরত দেয়নি ওই প্রতিবেশী। ফলশ্রম্নতিতে ভুক্তভোগি নাছির উদ্দিন বাদী হয়ে রিদুয়ানসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করেন।

প্রতারণার শিকার নাছির উদ্দিন বলেন, আমি এবং আমার ভাই জাফর আহমদ দীর্ঘ এক যুগের বেশি দুবাই শহরে অবস্থান করছি। আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি।

আমার এলাকার প্রতিবেশী মো.রিদুয়ান দুবাই শহরে চাকরি করতো এবং একটা সময় সে চাকরি হারিয়ে অভাব অনটনে পড়ে।

রিদুয়ান আমাদের কাছে এসে নিয়মিত কান্না করতে থাকে একটু বাংলাদেশে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। আমরা তার অসহায়ত্বের কথা ভেবে তাকে দুটি স্বর্ণের বার,

১’শ গ্রাম স্বর্ণ একটি আইফোন মোবাইল সেট এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিস পত্র সহ ফ্রিতে বিমানের টিকেট কেটে দেশে পাঠায়।

শর্ত যে তার দিয়ে পাঠানো স্বর্ণ, মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র গুলো দেশে আমাদের বাড়িতে পৌঁছে দিবে। কিন্তু সে সেগুলো না দিয়ে পালিয়ে যায়। কিছুদিন দিবে দিবে বলে ঘুরিয়ে পেঁছিয়ে পরে তার মা ও ভাই সহ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর বিভিন্ন স্থান থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমি এটির জন্য একটি সাধারণ ডায়েরি করি সাতকানিয়া থানায়।

মামলায় অন্যান্য আসামীরা হলেন, অভিযুক্ত রিদুয়ানের ভাই মো. মারোয়ান (২৩) এবং তার মা ছেমন আরা বেগম (৪৫)।

অভিযোগের বিষয়ে রিদুয়ান’কে একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ করেনি। তার খেঁাজে এলাকায় গেলে তাদের পরিবারের কাউকে পাওয়া যায়নি।

এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, রিদুয়ান’রা এলাকায় নেই। তারা আসলে কোথায় গেছে আমি জানি না?

এদিকে আদালতে প্রতারণা মামলা করার পর মামলটি তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ—পরিদর্শক (এসআই) সফিউল আলম।

তিনি বলেন, আদালতের মামলার বিষয়টি আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি এবং এটি আদালতে আমরা পুনরায় দাখিল করেছি।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন