২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জন!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ । ৩:২৮ বিকাল

চিত্রনায়িকা শবনম বুবলীর একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই মিডিয়ায় শাকিব-বুবলী জুটি রয়েছে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই জল্পনাকল্পনার মাঝেই ঘি ঢিলে দিয়েছে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনাম বুবলীর বিচ্ছেদের গুঞ্জন।

যদিও দুজনই অভিন্ন ভাষায় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কবে তাদের বিয়ে হয়েছে, আদো বিয়ে হয়েছে কি না কিংবা একসঙ্গে সংসার করবেন কিনা তার কোনো তথ্য জানাননি সেই পোস্টে।

এদিকে গুঞ্জন উঠেছে সন্তানের খবর প্রকাশ্যে আনলেও এখন আর একসঙ্গে নেই শাকিব-বুবলী। পাল্টে গেছে তাদের প্রেমের গতিপথ। ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়ে গেছে বলে দাবি করছেন অনেকে। যদিও এ তথ্যের কোনো সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখনো মুখ খুলেননি শাকিব-বুবলী।

ঢালিউড পাড়ায় শাকিব-বুবলীর প্রেম নিয়ে দীর্ঘদিনই চলছিল প্রেমের গুঞ্জন। মাঝে হটাৎ বুবলীর আমেরিকায় পাড়ি দেয়ায় সে গুঞ্জন আরও ডালপালা ছড়ায়। সম্প্রতি বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করলে, তোলপাড় শুরু হয় ভক্তদের মাঝে। সাংবাদিকদের কাছে সন্তানের কথা স্বীকারও করেন বুবলী।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে আসে ২০১৭ সালে। এরপর একই বছরের ২২ নভেম্বর শাকিব-অপু বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ঘরেও ৭ বছরের একটি সন্তান রয়েছে, যার নাম আব্রাহাম খান জয়। বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই আছে জয়। বুবলীর জীবনেও সে রকমই ঘটবে কিনা তা শুধুই সময়ের অপেক্ষা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন