২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ । ৩:৫১ বিকাল

গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৭.৯৮ শতাংশ।

আজ ৩০ সেপ্টেম্বর, শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ১১ জন নগরের এবং ১৪ জন উপজেলার বাসিন্দা। এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারার ৩ জন, বোয়ালখালীর ১ জন, রাউজানের ২ জন, হাটহাজারীর ৪ জন ও মীরসরাইয়ের বাসিন্দা ৪ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৯৪ হাজার ১১ জন এবং ৩৪ হাজার ৯৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন