২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১ সফর ১৪৪১ হিজরি

ভোট চাইতে গিয়ে ট্রাক থেকে পড়ে আহত ফখরুল

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ । ৮:২৪ রাত

রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের প্রচারের সময় গাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাম হাতে ব্যথা পেয়েছেন বলে জানা গেছে। তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু জানান, সোমবার বিকালে দলের প্রার্থী রিটা রহমানের পক্ষে একটি পিকআপ ভ্যানে চড়ে প্রচারণা চালাচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে হঠাৎ একটি ছেলে দৌড়ে পিকআপটির সামনে এলে চালক গাড়িটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে ফখরুল গাড়িতেই পড়ে যান। তার বাম হাত কেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে।

পরে বিএনপি মহাসচিবকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাম হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এখন তিনি সেখানে বিশ্রামে আছেন।

তবে ফখরুল রাতেই ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, শামা ওবায়েদ ও তানভীরুল ইসলাম রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন