২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩০ সেপ্টেম্বর ২০২২ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডে আ.লীগ নেতা নুরুল ইসলামের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ । ১০:৪৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর চট্টগ্রাম জোনাল হেড সিনিয়র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ আজম এর বড় ভাই মোহাম্মদ নুরুল ইসলাম (৬৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নুরুল ইসলাম ভাটিয়ারী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বিএমএ গেইটস্থ খিল্লাপাড়া গ্রামের আছু মাঝি বাড়ীর মরহুম নজির আহাম্মদের পুত্র।

মরহুমের ভাগিনা ব্যাংকার গিয়াস উদ্দিন টিটু বলেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্তান্ত ছিলেন। সন্ধ্যায় তিনি হঠাৎ হার্টঅ্যাটাকে আক্রান্ত হলে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

এদিকে নুরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা আ.লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সাবেক জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ। তারা মরহুমের শোকশপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার সকাল ১১টায় বিএমএ গেইটস্থ খিল্লাপাড়া জামে মসজিদে নামাজে জায়নাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন