২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বাংলাদেশ সেনাবাহিনীর থিম সং নিয়ে তাঁরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২ । ২:০২ দুপুর

দেশের প্রধান সামরিক শক্তি সেনাবাহিনী। তাঁদের নানা পদক্ষেপ, ভূমিকা ও অবদানের বীরত্বগাথা কমবেশি সবার জানা। এবার সেই গৌরবের গল্পগুলোকে গানের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যার শিরোনাম ‘আমার সেনাবাহিনী’।

এটি মূলত সেনাবাহিনীর থিম সং। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে ‘অনির্বাণ’ অনুষ্ঠানে গানটি প্রচার হয়েছে। এরপর তা অন্তর্জালেও উন্মুক্ত করা হয়েছে।

বিশেষ এই গান রচনা করেছেন সফল গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত করেছেন মেধাবী তরুণ জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’-এর ভোকাল লিংকন। তাঁর কণ্ঠে গানটি যেন ভিন্ন মাত্রা পেয়েছে।

গানটি নিয়ে গায়ক লিংকনের বক্তব্য, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজটি করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। দেশের জন্য যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না, এই গানের শুটিংয়ে গিয়ে তা কিছুটা হলেও উপলব্ধি করেছি। সবচেয়ে ভালো লেগেছে যখন শুনেছি গান তাঁদের এগিয়ে যাওয়ার শক্তি। শুভকামনা জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে।’

গীতিকার জীবন বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সেনাবাহিনীর ভূমিকা অসামান্য। তাঁদের জন্য প্রথম বার থিম সং লিখলাম। এটা যেমন নতুন অভিজ্ঞতা, তেমনই গৌরবেরও বটে। আশা রাখছি, গানটি মানুষের কাছে সেনাবাহিনীর বীরত্বগাথা আরও উজ্জ্বল করে তুলবে।’

‘আমার সেনাবাহিনী’র ভিডিও নির্মাণ করেছেন শুভ্র খান। বিট টেকনোলজিসের ব্যানারে নির্মিত এ ভিডিওর নির্বাহী প্রযোজক মাহমাদুল হাসান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন