২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

যুক্তরাষ্ট্রেও ‌‘পরাণ’ চমক, হল বেড়েছে ১২টি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২ । ২:২২ দুপুর

প্রথম সপ্তাহে আমেরিকার দর্শকদের মুগ্ধ করেছে ‘পরাণ’ সিনেমা। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় গত ২৩ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সিনেপ্রেমীরা সিনেমাটি উপভোগ করছেন।

প্রথম সপ্তাহে দর্শকের ব্যাপক সাড়া পাওয়ায় সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে আরও ১২টি হল বেড়েছে। এরই মধ্যে জ্যামাইকা, নিউইয়র্ক, অরল্যন্ডো, ব্রানসউইক, মানাসাস, ডালাস, অস্টিন, হিউস্টন,আটলান্টা, বাল্টিমোর সান ফ্রান্সসিককো শহরগুলোতে বেশির ভাগ শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে।

এ ছাড়া নিউ জার্সি, ভার্জিনিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ম্যারিল্যান্ড, পেনসেলভিনিয়া, কানেকটিকাট অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের দর্শকেরা সিনেমাহলে গিয়ে ‘পরাণ’ ছবির পোস্টারের সঙ্গে ছবি তুলছেন। বিশেষ করে সিনেমায় শরিফুল রাজের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। শুধু তা-ই নয়, ওসি চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয়ও দর্শক উপভোগ করেছেন। এ ছাড়া মিম ও ইয়াশ রোহানের অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন ‘পরাণ’ সিনেমার যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ।

রাজ হামিদ বলেন,‌ ‘দর্শকের এমন ভালোবাসায় আমরা আপ্লুত। সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের দর্শকদের মুগ্ধ করেছে। আমি মনে করি, তৃতীয় সপ্তাহে আরও নতুন হল যুক্ত হবে।’

গত ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি মুক্তি পায়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন