২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

শাকিব-বুবলী ইস্যু নিয়ে কথা বললেন অনন্ত জলিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২ । ৩:৩৮ বিকাল

সম্প্রতি শাকিবের দ্বিতীয় সন্তানের মুখ মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর তা নিয়ে কথা বলেন চিত্রনায়িকা বর্ষা। শাকিব-বুবলীর সন্তান নিয়ে বর্ষা কথা বললেও অভিনেতা অনন্ত জলিল কথা বলেছেন শাকিব খান প্রসঙ্গে।

ঢালিউড পাড়ায় যখন শাকিব-অপু কিংবা শাকিব-বুবলীর দাম্পত্যজীবন টালমাটাল অবস্থা, ঠিক তখনই মিডিয়ার চোখ যায় সুখী দাম্পত্যজীবনের অধিকারী অনন্ত-বর্ষার দিকে।

নায়ক-নায়িকা হয়ে পর্দায় অভিনয় করলেও তারা ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে, সন্তান কোনো কিছুই ভক্তদের কাছে আড়াল করেননি।

বরং সবাইকে তা জানিয়ে হয়ে উঠেছেন আদর্শ বাবা-মার রোল মডেল। যেখানে শাকিব স্বামী বা পিতা হিসেবে পুরোটাই ব্যর্থ, সেদিকে অভিনেতা অনন্ত জলিলের ঝুড়িতে রয়েছে শতভাগ সাফল্য।

তাই শাকিব-বুবলী ইস্যু নিয়ে তার অভিমত জানতে চাওয়া হয়। এ বিষয়ে অনন্ত জলিল বলেন, শাকিব খান যা করেছেন সেটি তার ব্যক্তিগত বিষয়।

মিডিয়ায় সন্তান লুকানোর বিষয়টি চলচ্চিত্রাঙ্গনকে প্রভাবিত করবে কি না–এ প্রসঙ্গে নায়ক অনন্ত মনে করেন, শুধু শাকিবের এই ইস্যু নয়, যেকোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনে না।

ব্যাঙ্কারস ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে হাজির হয়ে ‘দিন: দ্য ডে’খ্যাত এই তারকা বলেন, ‘মিডিয়ায় আসা নানা ঘটনার মাঝে শাকিবের এ ঘটনা চাপা পড়ে যাবে, মানুষ ভুলে যাবে। মিডিয়ায় গুরুত্ব পাবে অন্য ঘটনা। তাই তাদের প্রতি শুভকামনা রইল। আমি চাই সবাই ভালো থাকুক।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন