২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

আনোয়ারায় খেলার মাঠে শিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২ । ৬:০৭ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুটবল খেলার সময় মোহাম্মদ জিয়াউল করিম (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্জক এলাকার ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউল করিম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী গ্রামের মগনামা পাড়ার মৃত হাজী হাকিম আলী সওদাগরের পুত্র।

তিনি আনোয়ারা চাতরী আল আমীন বারিয়াতি তারতীলুল কোরআন মডেল মাদ্রাসা নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে আনোয়ারা চাতরী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জিয়াউল করিম অন্যান্যদের সাথে ফুটবল খেলছিল। কিছুক্ষণ পর খেলার মাঠে তিনি বসে পড়েন। এসময় সহপাঠিরা তাঁকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া তাবাচ্ছুম বলেন, বিকালে জিয়াউল করিম নামে এক ব্যক্তিকে সহপাঠীরা হাসপাতালে নিয়ে আসে, কিন্তু ইসিজি পরীক্ষা করে দেখা গেছে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন