২৪ ঘন্টা নিউজ
শনিবার ১ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করবেন : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২ । ৬:১১ সন্ধ্যা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভবিষ্যতে যে নির্বাচন হবে, সেখানে আবারও বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করবেন। তিনি বলেছেন, বিএনপি হত্যা ও সংঘাতের রাজনীতি করে। তারা দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়।

তথ্যমন্ত্রী আজ শনিবার রাজধানীতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে। ওই বছর দেশের ইতিহাসে অত্যন্ত সুষ্ঠু নির্বাচেন বিএনপি ২৯টি আসন পেয়েছে। ৩০টি আসনও পায়নি। ভবিষ্যতে যে নির্বাচন হবে, আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করবেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই। তবে, এই স্বপ্ন এখন তাদের জন্য দুঃস্বপ্ন। এটা কখনও বাস্তবায়িত হবে না।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন