২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৭ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে ১১ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২ । ১২:২৪ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। সংক্রমণ হার ৮ দশমিক ৩৩ শতাংশ। তবে গতকালের তুলনায় কিছুটা কমেছে করোনা শনাক্ত।

আজ ২ সেপ্টেম্বর, রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল ১৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ৮ জন ও মিরসরাই উপজেলার ৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৫৭ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন