২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৭ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডের মোহাম্মদ নুরচ্ছোফা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২ । ৮:৩৬ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরচ্ছোফা।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে চট্টগ্রাম জেলা বাছাই কমিটি জেলার শ্রেষ্ঠ ইউএনও, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শ্রেষ্ঠ কাব শিকসহ ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে ঘোষণা করা হয়।

মোহাম্মদ নুরচ্ছোফা দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ, ২০১৩ সালের ৬ মার্চ সীতাকুণ্ড উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।

এ অর্জনের বিষয়ে তিনি জানান, সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২৪ঘণ্টা/বিআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন