২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সকাল ৯টার আগেই হল ছেড়েছে কুবি’র শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ । ১:২১ দুপুর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে উত্তেজনার ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবাসিক হল বন্ধ ঘোষণা করায় গতকাল রোববার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছেড়েছে ছাত্ররা। আজ সকাল ৯টার আগেই হল ছেড়েছে ছাত্রীরাও।

এদিকে, বেলা বাড়ার সাথে সাথে হল ফাঁকা হতে থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাগমও কমে আসছে। সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় নীরবতা নেমে আসে।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে উত্তেজনা তৈরি হলে গতকাল রোববার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া ‌পর্যন্ত আবাসিক হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের ও সোমবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন