২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

তিন স্ত্রী নিয়ে থাকুক, নয়তো দেশ ছাড়ুক: ডিপজল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ । ৩:৩৪ বিকাল

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও শবনম বুবলী এবং তাদের সন্তানই এখন টক অব দ্য টাউন। এরই মাঝে নাম জড়িয়েছে নায়িকা রাত্রিরও। শোনা যাচ্ছে, রাত্রির ঘরেও নাকি একটি সন্তান আছে শাকিবের। অপর দুই সন্তান জয় ও বীরকে মেনে নিলেও রাত্রির সন্তানকে কখনোই স্বীকৃতি দেননি অভিনেতা। সম্প্রতি এ তথ্য সামনে আসতেই ঝড় ওঠে সিনে দুনিয়ায়।

এ প্রসঙ্গে এরই মধ্যে সামনে এসেছে বিভিন্ন তারকার মন্তব্য। এবার মুখ খুললেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। গণমাধ্যমকে তিনি বলেন, এসব বাজে চিন্তা বাদ দিয়ে তিন জনকেই সেটেল করে দিক শাকিব। নাহলে শাকিবের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।

ডিপজল বলেন, ইসলামে তো চারটা বিয়ের বিধান আছে। শাকিব শুনছি ৩টা করেছে। বিয়ে করেছে, তাতে কিছু আসে যায় না। তবে আমার মনে হয়, তিনজনকেই শেলটার দেয়া উচিত। এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বাড়াবাড়ি যেন না হয়।

ঢাকাই সিনেমার এই জাঁদরেল অভিনেতা বলেন, এসব বাজে লাইন, বাজে চিন্তা ফেলে সবাইকে নিয়ে ঘর সংসার করুক। ৩টা হোক ২টা হোক, তাদের ফ্ল্যাট দিয়ে সেটআপ করা ভালো। না হলে শাকিব এই দেশ ছেড়ে চলে যাক। কারণ এ মেয়েগুলো কী করবে? একটা বাচ্চা পালন করা তো সহজ কথা নয়। একটা হাতি পালা ও একটা সন্তান পালা সমান।

তারকাদের এই ধরনের কর্মকাণ্ডই ঢাকাই চলচ্চিত্রের ক্ষতি করছে মন্তব্য করে ডিপজল বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই ডুবে গেছে। এদের কারণে আরও যাবে। যেহেতু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, আমাদের বলার কিছু নেই। ইসলামে ৪টা বিয়ে করা অনুমতি আছে। সে যদি সবাইকে নিয়ে থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যাতে আর না ডোবায়।

এদিকে, শাকিব-বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই আসে তাদের বিচ্ছেদের খবরও। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসলে এ প্রসঙ্গে তখন কিছু কথা বলবেন বলে জানিয়েছেন ডিপজল।

তারপরও সর্বশেষ শাকিবের উদ্দেশ্যে ডিপজল বলেন, ‘যেহেতু বিয়ে করেছো, বাচ্চা হয়েছে, ওদের ধাক্কা দিয়ে না ফেলে কোলে তুলে নাও। মানুষের মতো মানুষ করো, যেহেতু তোমারই রক্ত ওদের শরীরে। এ নিয়ে আর বাড়াবাড়ি চাই না।’

এদিকে, রাত্রী, অপু বিশ্বাস ও বুবলীর পর শাকিব খানের নামের সঙ্গে আরেক জনপ্রিয় উঠতি নায়িকা পূজা চেরির নামও যুক্ত হয়েছে ইতোমধ্যেই। তাদের প্রেমের গুঞ্জন উঠতে না উঠতেই প্রচার হচ্ছে বিয়ের খবরও। যদিও এখন পর্যন্ত এসবের কোনও প্রমাণ সামনে আসেনি।

তবে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসা হাতে পেয়েছেন পূজা। আর আগেই সেখানকার গ্রিনকার্ড পেয়েছেন শাকিব খান। বর্তমানে ঢাকাতেই আছেন দুজনেই। রোববার তো বুবলীর সঙ্গে শুটিংও করলেন শাকিব খান। এই চিত্র প্রকাশ্যে আসতেই ছয় দিন পর সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা যায় পূজাকে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন