২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

জুঁইদন্ডী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ । ৬:২৪ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর (রোববার) বিকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম পর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।

বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী ফরম জমা দেন।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন