চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। সংক্রমণ হার ২১ দশমিক ১৮ শতাংশ। তবে একই সময়ে চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।
আজ ৪ অক্টোবর, মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত রিপোর্টে এসব তথ্য জানা গেছে।
রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর ৭ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ২২ জন ও হাটহাজারী উপজেলার ৩ জন।
এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪০ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৭৩ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৬৭ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষায় শহরের ৮ জন জীবাণুবাহক শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৪ নমুনার মধ্যে ৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ । ২:১৭ দুপুর