২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৪ অক্টোবর ২০২২ www.24ghonta.news১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

এবার রায়হান রাফির সিনেমায় শাকিব খান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ । ২:৩৫ দুপুর

বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। তার সিনেমা মানেই সুপারহিট। অন্যদিকে ঢালিউডের কিং খান মানেই নতুন কিছু। অবশেষে এই দুই তারকা একসঙ্গে আসছেন বড় পর্দায়। একজন ক্যামেরার পেছনে আরেকজন থাকবেন ক্যামেরার সামনে।

ভক্ত-অনুরাগীরা শুরু থেকেই আবদার করে আসছিলেন শাকিব খানকে নিয়ে কবে সিনেমা বানাবেন রায়হান রাফি। অবশেষে এই সুখবর দিলেন নির্মাতা রাফি নিজেই।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাফি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেন, আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের- সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল।

অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

তিনি ফেসবুকে লিখেন, বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে খুব শিগগিরই। ‘দামাল’ এর পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সাথে।

রায়হান রাফি আরও লিখেন, আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন ওটপি খান ও মনিরুজ্জামান। এই সিনেমার নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। আর নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইল। দোয়া করবেন আমার জন্য। শাকিব ভাইয়ের সাথে আমার প্রথম এই প্রোজেক্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা কিছুই হবে। সিনেমার নাম:

রাফির পোস্ট থেকেই বোঝা যাচ্ছে নতুন কোনো ধামাকা আসছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন