২৪ ঘন্টা নিউজ
বুধবার ৫ অক্টোবর ২০২২ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১০ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

দীপিকা এখনও রণবীরের হৃদয়ের ‘রানি’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২ । ৩:৫৪ বিকাল

রণবীর-দীপিকা জুটি নিয়ে নেটদুনিয়ায় আলোচনার শেষ নেই! ঘর ভাঙছে এ জুটির–এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

রণবীরের সঙ্গে অনেক দিন ধরে একসঙ্গে দেখা যাচ্ছে না দীপিকাকে। তা থেকেই নানা মনে নানা প্রশ্ন। তবে রণবীর-দীপিকাকে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই, কিছু তো সমস্যা হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে কমেন্টস করেছিলেন দীপিকা। লিখেছেন, ‘বাহ্‌, বেশ লোভনীয়!’ তার সঙ্গে জিব বের করা ইমোজি ব্যবহার করেছিলেন অভিনেত্রী।

রণবীরও পাল্টা মন্তব্য করেছেন দীপিকার একটি পোস্টে। লিখেছেন, ‘আমার রানি!।’ ছবিতে একটি অলংকার বিপণন সংস্থার বিজ্ঞাপনে দেখা গেছে দীপিকাকে। তাদের মন্তব্য-পাল্টা মন্তব্যই প্রমাণ করেছে এ জুটির প্রেমের গভীরতা।

এদিকে একের পর এক হিট সিনেমা করে যাচ্ছেন রণবীর-দীপিকা। ‘রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ থেকে শুরু করে ‘পদ্মাবত’। পর্দায় এ জুটি মানে দর্শকের বুঁদ হয়ে থাকা।

২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর-দীপিকা। ২০১২ সাল থেকে শুরু হয়েছিল তাদের প্রেম। ১০ বছরে পা দিয়েছে এ জুটির সম্পর্ক। এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, অভিনেত্রী হিসেবে দীপিকাকে বেশ সম্মান করেন। আবারও একসঙ্গে পর্দায় আসার অপেক্ষায় এ জুটি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন