২৪ ঘন্টা নিউজ
বুধবার ৫ অক্টোবর ২০২২ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১০ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

রাউজানে ২৪৭টি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২ । ১০:১০ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:বিজয়া দশমির দিনে রাউজান উপজেলা সদরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, দুর্গা দেবী যেভাবে অসুর বদ করে আসছে, সেভাবে আমাদেরকেও স্বাধীনতা বিরোধী অসুরদের পরাস্ত করতে সংকল্পবদ্ধ হতে হবে।

বুধবার পৌর আট নং ওয়ার্ডের অপরাজিতা সেবাশ্রমের সামনের জলাশয়ে বিকাল চারটা থেকে অর্ধ শতাধিক প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী। সাধারণ সম্পাদক সুমন দে ও ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবদুস সামাদ সিকদার, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগে সভাপতি কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।

এ বছর উপজেলার দক্ষিণ রাউজানের গঙ্গা মন্দির ও অপরাজিতা সেবাশ্রমসহ বিভিন্নস্থানে ২৪৭টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন