২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৬ অক্টোবর ২০২২ www.24ghonta.news২১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ । ২:৪৪ দুপুর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৭) নামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে ।

বুধবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুজার বাড়ির আবদুস ছবুরের পুত্র। চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উরকিরচর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

স্থানীয়রা জানান, এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের আয়োজনে উরকিরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সাজসজ্জার কাজ করার সময় রামিম বিদ্যুৎতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উরকিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সকাল ৯ টার দিকে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ঘটনাটি সম্পর্কে আমাদেরকে কেউ অবহিত করেনি।
২৪ঘণ্টা/বিআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন