২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ অক্টোবর ২০২২ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ । ২:০৩ দুপুর

ভারতের বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি শুক্রবার (৭ অক্টোবর) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। স্নায়ুজনিত বিরল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন থেকেই অসুস্থতায় ভুগছিলেন অরুণ বালি।

অভিনেতার ছেলে অঙ্কুশ জানিয়েছেন, তার বাবা মায়াস্থেনিয়া গ্রাভিস, স্নায়ু এবং পেশীর সমস্যার কারণে একটি অটোইমিউন রোগে ভুগছিলেন, যার জন্য তাকে চলতি বছরের শুরুতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অঙ্কুশ আরও জানান, তার বাবা চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছিলেন কিন্তু ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

‘থ্রি ইডিয়টস’,‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’, ‘লাল সিং চাড্ডা’সহ বহু হিন্দি সিনেমাতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকের। সিনেমার পাশাপাশি টেলভিশন নাটকেও অভিনয় করেছেন তিনি।

১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ বালি। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন। তার শেষ সিনেমা ‘গুডবাই’। দক্ষিণের অভিনেত্রী রাশমিকা এই সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন