২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৭ অক্টোবর ২০২২ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন শাহরুখপুত্র আরিয়ান!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ । ৩:৫১ বিকাল

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে, বাবার মতো অভিনয় নয়, চিত্রনাট্যকার হিসেবে দর্শকরা তাকে দেখতে পাবে।

ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েব সিরিজের জন্য চিত্রনাট্য লিখেছেন আরিয়ান। তবে এ কাজ তিনি একা করেননি। তার সঙ্গে সহ-চিত্রনাট্যকার হিসাবে ছিলেন বিলাল সিদ্দিকী।

বলিউডের বাতাসে এ নিয়ে ছিল ব্যাপক গুঞ্জন। এবার সে গুঞ্জনকে সত্যি করে দিয়ে চলতি বছরের শেষেই আশা করা হচ্ছে ওয়েব সিরিজটির শুটিং শুরু হতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই ওয়েব সিরিজটির পরীক্ষামূলক শ্যুটিং করেছিলেন আরিয়ান। মুম্বাইয়ের একটি স্টুডিওতে এই পরীক্ষামূলক শুটিং চলে।

এই ওয়েব সিরিজটিতে কে অভিনয় করতে পারেন এমন প্রশ্নে প্রথমেই চলে আসছে প্রীত কামানির নাম। এই অভিনয়শিল্পীকে ‘জার্সি’ ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল।

ছেলের চিত্রনাট্যকার হওয়ার পেছনে শাহরুখ খান জানান, গত চার বছর ধরে লেখালেখি, পরিচালনা-সহ অন্যান্য কাজ শিখেছে আরিয়ান। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনার জন্য বড় ডিগ্রিও অর্জন করেছেন। তাই ছেলের কাজ নিয়ে বেশ আশাবাদী এই বলিউডের এই কিং খান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন