২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

শাহরুখকে রান্না করে খাইয়েছেন বিজয় সেতুপতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ । ৪:০৫ বিকাল

বলিউড বাদশাহ শাহরুখ খান ‘জওয়ান’ সিনেমার ৩০ দিনের শুটের অভিজ্ঞতা শেয়ার করেছেন। শুক্রবার রাতে করা এক টুইট বার্তায় জানিয়েছেন, অসাধারণ কাটিয়েছেন গেল এক মাস।

শাহরুখ লিখেছেন, ‘৩০ দিন কী অসাধারণ কেটেছে টিমের সঙ্গে। রজনীকান্ত আমাদের সেটে এসেছিলেন আশীর্বাদ নিয়ে। নয়নতারার সঙ্গে সিনেমা দেখেছি, পার্টি করেছি। অনিরুদ্ধের সঙ্গে গভীর আলোচনা করেছি। বিজয় আমাকে মজার রান্না করে খাইয়েছেন। অ্যাটলি ও প্রিয়াকে ধন্যবাদ আতিথেয়তার জন্য। এবার আমাকেও শিখতে হবে চিকেন সিক্সটিফাইভ।’

তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৩ সালের ২ জুন। শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাটলির সিনেমাটি হবে অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।

গণমাধ্যমের খবর, দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন