২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

কোভিড: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ । ৫:৪৩ সন্ধ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৩৮০ জনে অবস্থান করছে।

শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন