২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

রাউজানের পশ্চিম গুজরায় হামদ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ । ৫:৫৯ সন্ধ্যা

রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দক্ষিন কুল বায়তুল ফালাহ জামে মসজিদ মাঠে হামদ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেছেন ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে উগ্রবাদের কোন স্থান নেই।

৭ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় দলিলুর রহমান বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটি ও প্রবাসী পরিষদের আয়োজনে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নুর আহম্মদ।

শিক্ষানুরাগী মোহাম্মদ আবু তাহের ও প্রকৌশলী আনোয়ারুল আজিম সিদ্দীকির সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মসজিদের খতিব মাওলানা আবদুস সালাম, পেশ ইমাম মাওলানা আব্দুস শুক্কুর, মাওলানা গিয়াস উদ্দিন।

অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সাংবাদিক কামরুল ইসলাম বাবু। মাহফিলে প্রকৌশলী মোরশেদুল হক বাবলু, আবদুল ছবুর, সিরাজুল ইসলাম, আবু ইউসুফ, আবদুল হক, নাসির উদ্দীন, জাহেদুল ইসলাম, আলতাফ হোসেন, আব্দুর রহমান, ইমরান, তুশার, সাকিব, জানে আলম, বদিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন