২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সরকার চায় না কেউ গুম হোক : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ । ৬:১২ সন্ধ্যা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার কোনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না কেউ গুম হোক। এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের শক্ত হাতে দমন করছে।

আজ শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশের নানা বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে অযথাই মিডিয়ার লোকজন ছুটে যায়। অথচ, বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা খুবই সামান্য।

মন্ত্রী বলেন, ‘আমরা অতো পরামর্শ চাই না, আমাদের হৃদয়টা স্বচ্ছ। যতগুলো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছে, সবগুলো স্বচ্ছ হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ লোক জীবন দিয়েছেন, ওই সময় তাদের মানবাধিকার কোথায় ছিল? এখন দেশ যখন ভালো অবস্থানে এসেছে, অর্থনীতি যখন ঘুরে দাঁড়িয়েছে, তার জন্য তাদের মাতব্বরি বেড়েছে। আর এর জন্য মিডিয়া বহুলাংশে দায়ী। যারা মাতব্বরি করে, তাদের দেশেই অহরহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না।’

এসব দেশের রাষ্ট্রদূতের কাছে তাদের দেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জিজ্ঞেস করতে গণমাধ্যমকে পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন