২৪ ঘন্টা নিউজ
শনিবার ৮ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

পটিয়ায় শাহচান্দ আউলিয়া মাদ্রাসার জশনে জুলুস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২ । ৬:২৮ সন্ধ্যা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ধর্মীয় ভাবগাম্ভীর‌্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। দিনটি পালন করতে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন।

ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হাজার হাজার মানুষের অংশগ্রহণ, হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে পটিয়া অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জশনে জুলুস।

আজ ৮ অক্টোবর (শনিবার) সকাল ৯টার দিকে মাদরাসা মিলনায়তনে থেকে জুলুস শুরু হয়। মাদরাসার মাঠ

পেরিয়ে পটিয়া সড়কে আসার পরই জনসমুদ্রে পরিণত হয় জুলুসটি। পুনরায় শাহচান্দ আউলিয়া কামিল (সুন্নিয়া) মাদরাসার মাঠে পৌঁছে জুলুস শেষ হয়।

জশনে জুলুসটি সার্বিক তত্ত্বাবধানে বিশেষ ভূমিকা পালন করেন শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন যুন—নুরাইন ছাত্র ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দরা।

জশনে জুলুসে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌর নির্বাচিত মেয়র আইয়ুব বাবুল, জুলুস পরিচালনা কমিটির সভাপতি ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুখতার আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন মওলানা কুতুব উদ্দিন শাহনুরী, মওলানা আব্দুল আজিজ, মওলানা হাফেজ আহমদ আল কাদেরী,

হাফেজ বোরহান উদ্দিন, মোজাফফর আহমদ, মো. নজরুল ইসলাম, মওলানা আকবর হোসাইন খতিবী, মওলানা আবুল কাসেম নুরী প্রমুখ।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন