২৪ ঘন্টা নিউজ
রবিবার ৯ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বুস্টার ডোজের আওতায় সাড়ে ৫ কোটিরও বেশি মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ অক্টোবর, ২০২২ । ১১:৪৬ সকাল

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৭ লাখ ৯ হাজার ৭ জন।

রোববার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে প্রথম ডোজ পেয়েছেন ৪৩ হাজার ২৪৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ হাজার ২৯৫ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

আরও বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ২০ লাখ ৮৬ হাজার ১০০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৮৬ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি কোভিডের টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৫ বছর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন