২৪ ঘন্টা নিউজ
রবিবার ৯ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ অক্টোবর, ২০২২ । ৪:৫৩ বিকাল

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮১ জনে দাঁড়াল। এ সময়ে ৪০৯ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫১ জন করোনা রোগী। এ নিয়ে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার নয় দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ছয় শতাংশ। করোনায় মৃত‌্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন