২৪ ঘন্টা নিউজ
সোমবার ১০ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৫ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ । ৬:৪৫ সন্ধ্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আবদুর রহিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গত ৯ অক্টোবর (রোববার) দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিম উপজেলার ছোট হাতিয়া কালা মিয়ার পাড়া এলাকার ছৈয়াদুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোর্ড অফিসের সামনের রাস্তায় শহীদ মনজুরের কবরস্থানের পাশে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেল আরোহী আবদুর রহিম পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। সেখানেই প্রাণ হারান তিনি। এসময় তার সঙ্গে থাকা আরও এক যুবক আহত হয়েছে।

তাদের উদ্ধার করে পৌরসভাস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি।

হাসপাতাল থেকে লাশটি বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টা / জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন