চট্টগ্রামের সাতকানিয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ৩ দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। গত ৯ অক্টোবর (রোববার) দক্ষিণ চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের নিয়ে সাতকানিয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ কর্মশালা।
অনুষ্ঠানে ভার্চুয়ালীযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
পিআইবি’র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে
ও সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকনের সঞ্চালনায় ভার্চুয়ালী যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
প্রশিক্ষণের প্রথম দিনে দিনব্যাপী সাংবাদিকদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর।
কর্মশালায় সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন সহ দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।
২৪ ঘণ্টা / জে-আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ । ৬:৩৮ সন্ধ্যা