২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

পীরগঞ্জে ইটভাটায় বজ্রপাতে ৫ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ । ৭:৫৩ রাত

জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটায় আজ বজ্রপাতে ৫ জন নিহত হয়েছেন। বিকেল ৩ টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), একই উপজেলার চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, আব্দুল জলিল মিয়া ইটভাটায় ঘাস কাটছিলেন। অন্যরা ইট পরিবহন শ্রমিক হিসেবে মহেন্দ্র ট্রলিতে ইট তুলছিলেন। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন