২৪ ঘন্টা নিউজ
বুধবার ১২ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বিএনপির গণসমাবেশ শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ । ৪:০১ বিকাল

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির গণ সমাবেশ শুরু হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশ। শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। সমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে উচ্ছ্বসিত নেতা কর্মীরা। সমাবেশে যোগ দিতে পাড়া মহল্লা থেকে মিছিল শুরু হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ শুরু হয়। এতে বিএনপির বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চান। তারা বলেন, চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।

গণসমাবেশ মঞ্চে ইতোমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর উপস্থিত আছেন।

এর আগে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন