২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৫ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ১৮ রবিউস সানি ১৪৪১ হিজরি

প্যানেল মেয়র ইয়াবা ও ২ সহযোগীসহ আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ । ৭:১৫ রাত

নেত্রকোনার মদন পৌরসভার প্যানেল মেয়রসহ দুই মাদক কারবারিকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করেছে মদন থানার পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- প্যানেল মেয়র মো. ফয়সাল খান, যুবলীগ নেতা ও সাত মাদক মামলার আসামি সুজন।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, শনিবার রাতে বাদক ব্যবসায়ী সুজন ও ফয়সালকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার নেত্রকোনার কোট হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন