২৪ ঘন্টা নিউজ
বুধবার ১২ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ । ৬:১৯ সন্ধ্যা

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৮ জনে দাঁড়াল। এ সময়ে ৪৫৬ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩১ হাজার ছয় জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৯৭ জন। এ নিয়ে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার নয় দশমিক ৫৭ শতাংশ।

এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য আট শতাংশ। করোনায় মৃত‌্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন