২৪ ঘন্টা নিউজ
বুধবার ১২ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

জিয়াউল হক মাইজভান্ডারীর ওরশ শরীফ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ । ৬:৩৬ সন্ধ্যা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ:) ও বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়া’র উজ্জ্বল নক্ষত্র মারাজার বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর ৩৪তম মহান ২৬ আশ্বিন ওরশ শরীফ মহাসমারোহে মাইজভান্ডার দবরার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত হয়।

ওরশ উপলক্ষে ‘মঙ্গলবার রাতে দরবার-ই-গাউসুল আযম মাইজভান্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ‘শান্তি কুঞ্জ ময়দানে অনুষ্ঠিত আলোচনা ও

মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশিন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান (ম:জি:আ)।

এসময় তিনি বলেন, মজলুম মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় দুস্থ মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জিত হতে পারে।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন শাহাজাদা সৈয়দ আহম্মদ মুনতাজির জিয়া মাইজভান্ডারী, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।

মিলাদ মাহফিলে দেশ বরন্য আলেম ওলামাগণ তকরির করেন।লাখো আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠে মাইজভান্ডার দরবার শরীফ।

ওরশ শরীফে আগত লাখো আশেক ভক্ত-মুরিদ ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করেন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মা:জি:আ:)।

জিকির, মিলাদ মাহফিল ও আমিনের ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো মাইজভান্ডার দরবার।ওরশ শরীফকে ঘিরে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে।

মোনাজাত শেষে আগত ভক্ত-মুরিদ,আশেকদের তবরুক দেওয়া হয়। এছাড়াও ওরশ উপলক্ষে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট’ কর্তৃক ৮ দিনব্যাপী কর্মসূচী পালন করেছে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন