২৪ ঘন্টা নিউজ
বুধবার ১২ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ২৬ লাখ টাকার ভারতীয় কাপড়সহ আটক ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ । ৬:৫৫ সন্ধ্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় ১৭ গাইড (বস্তা) ১ হাজার ৩’শ ৪১ পিস ভারতীয় শাড়ি, শাল (চাদর) ও লেহেঙ্গা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ ৪৬ হাজার ৫’শ টাকা। আজ ১২ অক্টোবর (বুধবার) সকালে মিরসরাই থানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলো, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদ্ধ ঘেড়ামারা এলাকার আব্দুল সওদাগর বাড়ীর আবু বকর ছিদ্দিকের ছেলে মো. মোশাররফ হোসেন (৩৯),

বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার খোর আলম মিয়াজী বাড়ীর খোরশেদ আলমের ছেলে মোস্তাফিজুর রহমান সোহেল (৩৬),

ছাগলনাইয়া থানার গোপাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নিজ কুঞ্জরা এলাকার শাহবুদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৩০) ও একই এলাকার সাব বেলিং বাড়ীর মো. শাহজাহানের ছেলে মো. নুরের নবী প্রকাশ রাজিব (২৫)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে থানা সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও একটি প্রাইভেটকার সহ ৪ আসামীকে আটক করা হয়েছে।

পরবর্তীতে পিকআপ গাড়ি থেকে ১৭ গাইড (বস্তা) ১ হাজার  ‘শ ৪১ পিস ভারতীয় শাড়ি, শাল (চাদর) ও লেহেঙ্গা উদ্ধার করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ ৪৬ হাজার ৫‘শ টাকা। এই ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন