২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

বিশ্ব দৃষ্টি দিবসে ভালোবাসুন আপনার চোখকে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ২:৫০ দুপুর

প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সারাবিশ্বে পালন করা হয় বিশ্ব দৃষ্টি দিবস। মহামূল্যবান চোখের গুরুত্ব বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই আজ সারাবিশ্বে একযোগে পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস।

বিশ্বব্যাপী চোখের যত্নের পাশাপাশি চোখের গুরুত্বের ওপর গণসচেতনতা তৈরিই হলো বিশ্ব দৃষ্টি দিবসের মূল লক্ষ্য। এ ছাড়া দিবসটি সবার জন্য এমন একটি মঞ্চ তৈরি করে যেখানে সরকার, প্রতিষ্ঠান এবং ব্যক্তি একযোগে চক্ষুসেবা গড়ে তুলতে ভূমিকা পালন করে।

বিশ্ব দৃষ্টি দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘লাভ ইউর আই’ বা ‘ভালোবাসুন আপনার চোখকে’। সমগ্র বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া ছোট্ট এই চোখের প্রতি অবহেলা নয়। বরং ব্যস্তজীবনে একেও একটু সময় দিন, যত্ন নিন।

চোখের যত্নের প্রয়োজনীয়তা ও অন্যান্য দৃষ্টি সম্পর্কিত সমস্যাগুলোর ওপর সচেতনতা বৃদ্ধির জন্য সর্বপ্রথম ১৯৯৯ সালে এই দিবসটি চালু করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এই দিবসটি চালু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। এরপর ২০০০ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মাধ্যমে বিশ্ব দৃষ্টি দিবস উদ্‌যাপন শুরু হয় ।

পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান আর স্পর্শকাতর অঙ্গও কিন্তু আপনার দুটি চোখ। জীবনে চলার পথে প্রতিটি মুহূর্তের সাক্ষী আর রঙিন এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার একমাত্র হাতিয়ার চোখের গুরুত্ব তাই ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন