খাগড়াছড়ির রামগড়ে গত ১২ অক্টোবর বিকেল ৩ টায় রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা পরিষদ ও রামগড় পৌর সভার সহযোগিতায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংশেপ্রম্ন চৌধুরী অপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কার্বারি, ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান, রামগড় সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল লতিফ,
রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মো:আনোয়ার ফারুক, রামগড় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
উল্লেখ্য যে, এ টুর্নামেন্টে ১২ টি দল অংশ গ্রহণ করছে ও খেলা সমূহ নক আউট প্রদ্ধতিতে হবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মো: নিজাম উদ্দিন,
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
২৪ ঘণ্টা / জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ৫:২৩ সন্ধ্যা