২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

দেশে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৪৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ৫:৫৪ সন্ধ্যা

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৯ জনে দাঁড়াল। এ সময়ে ৪৪৫ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৮৬ জন। এ নিয়ে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার আট দশমিক ৯২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য নয় শতাংশ। করোনায় মৃত‌্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন