‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ স্লোগান নিয়ে সারাদেশের মত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা উদযাপন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক।
উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মো. নাভিল ফারাবী, উপজেলা সহ. কৃষি কর্মকর্তা মো. রিসালত হোসেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপজেলা উপ প্রকৌশলী মো. আহাসান জাকি,
প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া সাংবাদিক, উপজেলা কর্মকর্তা-কমচারী, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা /জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ৬:০৫ সন্ধ্যা