২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৩ অক্টোবর ২০২২ www.24ghonta.news২৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ১৮ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

পেকুয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ৬:১২ সন্ধ্যা

কক্সবাজারের পেকুয়ায় সাপের কামড়ে সাদেক মুহাম্মদ জিহান (৪) নামের এক শিশুর করোন মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা নন্দীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জিহান একই এলাকার সালাহ উদ্দিনের ছেলে।

জিহানের দাদা আলী আহমদ জানায়, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠনে খেলছিল জিহান। এ সময় পাকা ঘরের বাইরের কলামের ফাটলে জিহানের পা ঢুকে পড়ে। এ সময় ফাটলে আগে থেকে আশ্রয় নেওয়া বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।

শিশুটি পরিবারের সদস্যদের জানালে দ্রুত তাকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে সাপে কাটার চিকিৎসা-ওষুধ নেই বলে জানালে তারা তাকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে জিহান। শিশুর দাদা আলী আহমদ পেকুয়া সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ করেছেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুজিবুর রহমান বলেন, সাপে কাটা একজন রোগি এসেছিল। তবে নিদিষ্ট করে বলতে পারেনি।

জখমের চিহ্নও দেখাতে পারেনি। তারা একেক সময় একেক কথা বলে। হাসপাতালে চিকিৎসা নেই এটা সঠিক নই। চিকিৎসা আছে, ওষুধ আছে। তবে সাপেকাটা চিকিৎসা ষ্পর্শকাতর।

২৪ ঘণ্টা / জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন