২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৫ অক্টোবর ২০২২ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২০ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

মৃত্যু হিন দিনে করোনা শনাক্ত ২৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ । ১২:৫৮ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ৩১৩ জনে। শনাক্তের হার ১১ দশমিক ১৪ শতাংশ। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।

আজ ১৫ অক্টোবর, শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৭ জন নগরীর এবং ৬ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইডিআইডি ল্যাবে ৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৫ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১জন, এপিক হেলথ কেয়ারে ২ জন এবং আরটিআরএলে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন