চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের (বাংলা ভাষা ও সাহিত্য বিষয়) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের কৃতি সন্তান হাসনাইন ইস্তেফাজ পাভেল। আজ শনিবার তাঁর এই নিয়োগ প্রক্রিয়া কার্যকর করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল রবিবার হাসনাইন ইস্তেফাজ পাভেল তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানান তিনি।
হাসনাইন ইস্তেফাজ পাভেলের বাবা মৌলভী আশরাফ আলী হোছাইনী একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এর আগে শিক্ষক পাভেল কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রভাষক পদে দায়িত্ব পালন করেন।
তিনি এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে সম্মিলিত মেধা তালিকায় শিক্ষাবোর্ডে ৬৫ তম স্থান অধিকার করেন, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্সে ও প্রথম শ্রেণিতে প্রথম হন। বতর্মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.শেখ সাদীর তত্ত্বাবধানে এম.ফ্রিল ডিগ্রী চলমান রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে মরিয়ম-রহিমা বৃত্তি, শহীদ নূতন চন্দ্র সিংহ বৃত্তিসহ সরকারি স্কলারশিপ প্রদান করেন। তিনি সকলের দোয়া কামনা করেন।
২৪ঘণ্টা/জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ । ৭:০৮ রাত