২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৫ অক্টোবর ২০২২ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ২০ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

পত্রিকার বর্ষপূর্তিতে ব্যতিক্রমি উদ্যোগ, সাতকানিয়ায় ফ্রি চিকিৎসা ও খৎনা ক্যাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ । ৭:১২ রাত

চট্টগ্রামের বহুল প্রকাশিত ডিএফপিভুক্ত সাপ্তাহিক চাটগাঁর সংবাদ পত্রিকার দশম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মানবিক সেবায় নিয়োজিত ডাক্তারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত ১৪ অক্টোবর (শুক্রবার) সাতকানিয়া উপজেলার মীর্জারখীল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

পত্রিকার সম্পাদক আলহাজ নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএসএম মোস্তাক আহমেদ।

এসময় তিনি চাটগাঁর সংবাদ পত্রিকার দশম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত বলে প্রশংসা করেন।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে গাইনি ও প্রসূতি, নবজাতক শিশু, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, বাত-ব্যথা, চর্ম ও যৌন, চোখ, দাঁত, নাক-কান-গলা, কর্ণ ছেদন ও খতনা-সহ ২৬ জন বিশেষজ্ঞ ডাক্তার, সহকারী ও ৫০ জন নার্সের মাধ্যমে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়।

দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএসএম মোস্তাক আহমেদ, ডা. নুরুল আমিন, অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন চৌধুরী, ডা. মোজাম্মেল হক, ডা. আহামদ রহিম, ডা. মোহাম্মদ জুনাইদ চৌধুরী, ডা. মোহাম্মদ সৌমিম (শামীম), ডা. ফরহাদ কবির, ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, ডা. এনামুল হক, ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ, ডা. মোহাম্মদ সৌমিক সালমান, ডা. মিনহাজুস সোয়ালেহীন সিদ্দিকী, ডা. জান্নাতুল নাঈম জেকি, ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম, ডা. রায়হান ছিদ্দিকী সহ শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত ছিলেন।

২৪ঘণ্টা/জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন