২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৬ অক্টোবর ২০২২ www.24ghonta.news১ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

প্রেসক্লাব সাংবাদিকদের সাথে সীতাকুণ্ড থানার নবাগত ওসি তোফায়েল আহমেদের মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ । ১২:৫০ রাত

সীতাকুণ্ড মডেল থানার নবাগত ওসি মো. তোফায়েল আহমেদের সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. তোফায়েল আহমেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। অপরাধ নির্মূলে সাংবাদিকরা থানা পুলিশকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নবাগত ওসি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) সুমন বনিক,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন