চট্টগ্রামের রাউজানে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ১৬ অক্টোবর (রোববার) দুপুরে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের যৌথ সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক আলহাজ আকবর আলী চৌধুরী, প্রধান আলোচক ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সহ সভাপতি কাজী ইকবাল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রমুখ।
সম্মেলনে রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলীকে সভাপতি ও হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করে রাউজান উপজেলা কৃষকলীগ ও আজগর আলী চৌধুরীকে সভাপতি ও তছলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে পৌরসভা কৃষকলীগ কমিটি ঘোষণা করা হয়।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সম্মেলন শেষ করতে হবে। এরপর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
কৃষক লীগ এমন একটা সংগঠন যার নেতৃত্ব দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কৃষক লীগকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়েছিল। গ্রাম পর্যায়ে কৃষকদের তিনি সুসংগঠিত করেছেন। মুক্তিযোদ্ধে কৃষক লীগের ভূমিকা ছিল সম্মূখ যুদ্ধের সারিতে।
২৪ ঘণ্টা / জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ । ৭:৫২ রাত