২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৭ অক্টোবর ২০২২ www.24ghonta.news২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ । ১২:১৩ দুপুর

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, নতুন আইজিপিকে স্বাগত জানিয়ে রাষ্টপতি বলেন, পুলিশকে সব সময় সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন