২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৭ অক্টোবর ২০২২ www.24ghonta.news২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি

চলতি মাসে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ডলার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ । ১:৪২ দুপুর

চলতি মাসের (অক্টোবর) প্রথম ১৩ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৭৭ কোটি মা‌র্কিন ডলার। প্রতি ডলার ১০৬ টাকা দরে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা।

সোমবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৩০ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার।

এ সময়ে সবচেয়ে বেশি ১৯ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে।

এর আগে, সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার, আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার, জুলাইয়ে ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন